• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আন্ত:মনিপুরী কাং টুর্নামেন্ট ২০২২’র সুপার সিক্স রাউন্ড সম্পন্ন

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৫:০৪
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৫:০৪

 

স্টাফ করেসপন্ডেন্ট

শুক্রবার সিলেট লামাবাজারস্থ কৃষ্ণ-বলরাম জিউ আখড়ায় ১ম মেয়র কাপ আন্ত: মনিপুরী কাং টুর্নামেন্টের সুপার সিক্স রাউন্ড অনুষ্ঠিত হয়।
‘১ম মেয়র কাপ আন্ত:মনিপুরী কাং টুর্নামেন্ট ২০২২’র আজকের সুপার সিক্স রাউন্ডের প্রথম খেলায় লাইনিংথৌ কাংখুৎ-কাংলাশা কাংখুৎকে ১০-৫ পয়েন্ট, ২য় খেলায় আসমফা, আম্বরখানা-ভানুগাছ লিজেন্ডকে ১২-৮ পয়েন্ট এবং ৩য় খেলায় নয়াবাজার নাহারোল কাংখুৎ-গোপাল দেব কাংখুৎ মনিপুর, ইন্ডিয়াকে ১১-৭ পয়েন্টে পরাজিত করে।
ভারতের মনিপুর ও আসাম থেকে আগত পুরুষ এবং মহিলা দুই দলকে শুক্রবার বেলা ১টায় লামাবাজার মনিপুরীপাড়া, সিলেট মনিপুরী কাং এসোসিয়েশনের পক্ষে থেকে সংবার্ধনা প্রদান করেন।
প্রতিযোগিতার আহবায়ক এল, প্রশান্ত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু।
কমিটির সদস্য সমেন্দ্র সিংহের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট মনিপুরী কাং এসোসিয়েশনের সভাপতি নৃপেন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক সজল সিংহ, সদস্য সচিব মিন্টু সিংহ, বাংলাদেশ কাং ফেডারেশনের সভাপতি ইবুঙহাল শ্যামল সিংহ, সমাজসেবী হিরন্ময় সিংহ হিরণ, পুরিদাশ রাসেল, সত্যজিৎ, রাজু, প্রহল্লাদ, প্রকাশ, আনন্দ, সুজয় সিংহ, মনিপুর ও আসাম থেকে এল. ওমনাথ শর্ম্মা, টি. এইচ. হিরেন সিংহ প্রমুখ।
উল্লেখ, মনিপুরীদের অতি প্রাচীন ঐতিহ্যতম কাং খেলায় সর্ব প্রথম মনিপুর ও আসাম থেকে এই খেলায় অংশগ্রহন করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম