• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতা আশফাকসহ ৬০ নেতাকর্মীর জামিন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১০
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৫:১০

9669858

বিএনপি নেতা আশফাকসহ ৬০ নেতাকর্মীর জামিন

জনতার আওয়াজ ডেস্ক
নাশকতার ছয় মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপির ৬০ জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

পরে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন আমাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা মিথ্যা ও হয়রানিমুলক। মামলায় যা অভিযোগ করা হয়েছে এধরণের কোন ঘটনাই ঘটেনি। ডামি নির্বাচন করার জন্য আমাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়েছে পুলিশ।

এবিষয়ে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার দোহার থানায় ৩ টি, নবাবগঞ্জ থানায় ১ টি ও গুলশান থানায় ২টি ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com