• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে লুটপাটের ঘটনায় মামলার বাদীকে কুপিয়ে জখম

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৫

9666589

আড়াইহাজারে লুটপাটের ঘটনায় মামলার বাদীকে কুপিয়ে জখম

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬ বাড়ী লুটপাটের ঘটনার রেশ ধরে আবারো মামলার বাদী আবুল হোসেনকে (৪২) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় হাতেম আলী (৬০) নামে এক লোক নিহত হয়েছে। নিহতের ঘটনায় পুলিশ বলছে লোকটি স্টোক করে মারা গেছে। নিহত হাতেম আলীর পরিবার দাবী করে হাতেম আলীকে মেরে ফেলে হয়েছে। দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলি চালিয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে বাহেরচর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন নামের একজনকে পিটিয়ে আহত করার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানার ওসি আহসান উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
এক পর্যায়ে এই ঘটনায় নিহত হাতেম আলীর পক্ষের লোকজন পুলিশের উপর হামলা করে লাশ আনতে বাধাঁ দেয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে পুলিশ পিছন হাটতে বাধ্য হয় । এদিকে হাতেম আলীর লোকজন নিজেরাই হাতেম আলী লাশ ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন এবং ৫ নং ওয়ার্ড সদস্য জুলহাস মেম্বার ও শাহ আলমের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। গত সোমবার রাতে জুলহাস মেম্বারও শাহ আলমের পক্ষের লোকেরা তোফাজ্জল ও মহিলা ইউপি সদস্য আফরোজার বাড়ী সহ ১৬ বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ নিয়ে তোফাজ্জলের ভাই আবুল হোসেন বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহষ্পতিবার সকালে তোফাজ্জলের ভাই আবুল হোসেন (৪২) বাহেরচর বাজারে তার দোকান ঘর খুলতে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে জুলহাস মেম্বারের লোকেরা। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে এনে ভর্তি করা হলে এলাকায় এ নিয়ে আবারো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় পুলিশ যাওয়ার সংবাদে জুলহাস মেম্বারের পক্ষের লোকজন এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। এ সময় জমিতে কাজ করতে থাকা হাতেম আলী আতঙ্কিত হয়ে মারা যায়।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ আরও জানান, হাতেম আলীর মৃত্যু ষ্ট্রোক জনিত কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য লাশের ময়না তদন্তের দরকার। লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্তিতি আপাতত শান্ত রয়েছে। আমি সহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে হাতেম আলীর স্টোক জনিত না কি হত্যা।
হাতেম আলীর ঘটনায় হত্যা মামলা হবে কিনা জানতে চাইলে ওসি বলেন, তার উধ্ধতন কতৃপক্ষের সাথে আলাপ করে সিন্ধান্ত নিব। আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এই ব্যাপারে তোফাজ্জল ও জুলহাস মেম্বারের সাথে যোগাযোগ করলে তারা মুঠাফোনে কল রিসিভ করেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com