• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি’র অভিষেক-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ১২:২০
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ১২:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৪, আজ ২ মার্চ বিকাল ৪ ঘটিকায়, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসপি’র প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, এসএসপি’র নির্বাচন কমিশনার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন এর সভাপতি এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম সাদ্দাম। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে প্রথমেই গত ২৯ ফেব্রুয়ারী ঢাকার বেইলী রোডে গ্রীন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলের দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ঢাকা প্রতিদিনের মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুল আলম জাহিদ, সহ সভাপতি আনিসুর রহমান আনিস, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক জামাল শিকদার, নির্বাহী সদস্য মিরাজ হোসেন, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, রাশেদ আহমেদ অনি, সংগঠনের মূলাদী উপজেলা সভাপতি এনায়েত হোসেন খান রিমন প্রমূখ। বক্তারা সকল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যেসকল সমস্যার মোকাবিলা হন সে সকল সমস্যার প্রতিকার এর দাবি তুলে ধরেন।


অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং সাংবাদিকদের পেশার পবিত্রতা বজায় রাখারও আহ্বান জানান। আলোচনা শেষে সংগঠনের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের পরিচয় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম