• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

পদ্মাসেতু আলোময় হলো

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:২৮
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:২৮

 

শরীয়তপুর প্রতিনিধি
পদ্মাসেতুর ল্যাম্পপোস্টের বাতিতে আলো পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে আরও ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে। এর মাধ্যমে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে। শুক্রবার ১০ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া আপস্টিমে ৪০, নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। ৪ জুন থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক আলো প্রজ্বালন শুরু হয়। শুক্রবার ৬২টি বাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করা হয়। আগামী সপ্তাহে যেকোনও দিন সবক’টিতে স্থায়ীভাবে বাতি জ্বালানো হবে।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।অপরদিকে, জাজিরার নাওডোবা প্রান্ত থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি। ৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি ল্যাম্পপোস্ট রয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্টে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (রাতে এ বিদ্যুৎ) সাদ্দাম হোসেন বলেন, ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে। এর মাধ্যমে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে শুক্রবার ১০ সন্ধ্যা সাড়ে ৬টায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম