• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

অভিনয়ের সঙ্গে রাজনীতিও চালিয়ে যাবেন মাহি

প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ১০:২৩
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ১০:২৩

9666696 2

অভিনয়ের সঙ্গে রাজনীতিও চালিয়ে যাবেন মাহি

বিনোদন ডেস্ক

গেল জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে নির্বাচনে বিশাল ব্যবধানে নৌকা প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি।

নির্বাচনের পরপরই সংসার জীবনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। ফলে মাহির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সৃষ্টি হয়েছে প্রশ্নের। কারণ স্বামী রাকিব সরকারের হাত ধরেই নির্বাচনের মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।

যেহেতু রাকিবের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না মাহি, ফলে আগামীতে রাজনীতির মাঠে তার উপস্থিতি নিয়েও তৈরি হয়েছে প্রশ্নের। সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও নতুন করে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করবেন তিনি। রাজনীতি থেকে এখনই অবসরে যাচ্ছেন না।

মাহি বলেন, ‘অভিনয় ও রাজনীতি সমান্তরাল চলবে। আমি প্রথমে কেন্দ্র থেকে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সিদ্ধান্ত বদলেছি। আমার শৈশব-কৈশোরের তানোর থেকে রাজনীতিতে সক্রিয় হব। শুধু অভিনয়ই নয়, রাজনীতির ক্যারিয়ারেও আবার শূন্য থেকে শুরু করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। তবে সেই সংসারও ভাঙতে চলেছে বিয়ের তিন বছরের মাথায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com