• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আম্বানিদের অনুষ্ঠানে যায়নি যেসব বলিউড তারকারা

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:০২
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:০২

 

বিনোদন ডেস্ক

বলিউড থেকে হলিউড, মেটা সাম্রাজ্যের জাদুকর কেউ বাদ যাননি আম্বানিদের অনুষ্ঠানে। অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিংয়ে হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকা। এমনকি রিয়ান্না, মার্ক জুকারবার্গ, বিল গেটস থাকলেও বলিউডের কিছু তারকাকে দেখা গেল না সেখানে।

আম্বানিদের অনুষ্ঠানে যাননি হৃত্বিক রোশন। মনে করা হচ্ছে, পেশিতে ছোট পাওয়ার কারণে যেতে পারেননি তিনি। অনুষ্ঠানের একদিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করে অভিনেতা জানিয়েছিলেন, পেশীতে চোট পেয়েছেন।

অনুষ্ঠানে করণ জোহরের অনুপস্থিতি সকলের মনে প্রশ্ন তৈরি করেছে। গত বছর রাধিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাকে। কিন্তু প্রি ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই উত্তর জানার চেষ্টায় ভক্তরা।

আম্বানিদের প্রি ওয়েডিংয়ে প্রিয়াঙ্কা চোপড়াও আসেননি। যদিও গিয়েছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়া। ধারণা করা হচ্ছে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ততার কারণে ভারত যেতে পারেননি প্রিয়াঙ্কা।

‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে আম্বানিদের অনুষ্ঠানে যেতে পারেননি কার্তিক আরিয়ানও। উপস্থিত ছিলেন না কৃতি শ্যাননও। সামনেই তাকে দেখা যাবে ‘ক্রু’ ছবিতে।

অনুষ্ঠান শুরুর আগের দিনও আম্বানিদের প্রশংসা করেছেন কঙ্গনা। কিন্তু প্রি ওয়েডিংয়ে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

কাজলকেও দেখা যায়নি আম্বানিদের অনুষ্ঠানে। যদিও অজয় দেবগণ ও তার মেয়ে নাইসা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে ছিলেন না বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে ফেব্রুয়ারি মাসে। দম্পতি এখনও ইংল্যান্ডে আছেন বলেই জানা গেছে।

সূত্র: জুম টিভি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম