• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অস্কারের রেড কার্পেটে উল্টে পড়লেন অভিনেত্রী

প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৮:৫২
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৮:৫২

966989 3

অস্কারের রেড কার্পেটে উল্টে পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

রেড কার্পেটে দাঁড়ানো মার্কিন অভিনেত্রী লিজা কোশি। তার পরনে গাউন। সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন তিনি। সামনে থাকা চিত্রগ্রাহকরা নিজ নিজ ক্যামেরায় লুক দিতে বলছেন। লিজাও ভিন্ন ভিন্ন দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। এরপর কয়েক পা সামনে এগিয়ে যেতে থাকেন লিজা। ঠিক তখনই বিপত্তিটা ঘটে।

কারণ একেবারে উল্টে রেড কার্পেটে পড়ে যান এই অভিনেত্রী। সমস্বরে চিত্রগ্রাহকরা বলে উঠেন- ‘ওহ!’ ওই অবস্থায় লিজা বলেন, ‘সব ঠিক আছে।’

অভিনেত্রী লিজা যেখানে পড়ে যান, তার পাশ থেকে ছুটে যান এক নারী ও এক পুরুষ। তারা তাকে টেনে তুলেন। এরপর আরেক নারী এসে লিজার গাউন ঠিক করে দেন। এসময় চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে এক সেকেন্ড সময় দিন।’ এরপর সবকিছু সামলে নিয়ে ফের ক্যামেরায় পোজ দেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে রেড কার্পেটে পোজ দিতে গিয়ে এ বিপত্তি ঘটে।

পড়ে যাওয়ার পর পরিস্থিতি যেভাবে সামলেছেন লিজা, তার প্রশংসা করছেন নেটিজেনরা। এমিলি নামে একজন লেখেন, ‘দারুণভাবে সামলেছেন লিজা। ভালোবাসা লিজা।’ আরেকজন লেখেন, ‘সঠিক সময়ে হেসেছেন লিজা।’ কেউ কেউ লেখেছেন, ‘মানুষ হিসেবে খুবেই ভালো লিজা।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com