• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:৪৬
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ৭:৪৬

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঝিনাইদহে গ্যাসসহ নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার নগরবাথান বাজারে জেলা বিএনপি আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান। জনসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এড.মুন্সি কামাল আজাদ পাননু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পপপু, যুবদল নেতা মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, প্রমিকদল নেতা মোঃ আবুবকর, নুরুল ইসলাম, মহিলা দলনেত্রী তহুরা বেগম, কামরুন্নাহার লিজি, মৎস্যজীবী দল নেতা মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, ছাত্রদল সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মানিক, মোঃ ফারুক হোসেন, মনিরুল ইসলাম, তৈকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, আবু সালেক, মোঃ জামির হোসেন ঝন্টু, মোঃ আতিয়ার রহমান, আব্দুল আজিজ, আবু তাহের, মোঃ আবু দাউদ, আলমাস হোসেন, আব্দুল গফুর, মোঃ সোহেল, আবুল কাশেম, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ জামিরুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মিছির আলী, মোঃ শহিদুল ইসলাম, আকতারুল ইসলাম ও মোঃ সোহেল রানা প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি এড.এম এ মজিদ বলেন, দেশের মানুষ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে এখন চিড়ে চ্যাপ্টা। মধ্যবিত্তরা চার দেওয়ালের মাঝে ডুকরে ডুকরে কাঁদে। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, ১০ টাকা কেজির চাল ও ঘরে ঘরে চাকরী দিবে।
সভায় অন্যান্য বক্তরা অভিযোগ করে বলেন,দেশে খুন, গুম, গনতন্ত্র হত্যা, মানবাধিকার হরণ ও লুটপাটের কারণে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের এখন ভরসা জনগন নয়, আজ্ঞাবহ প্রশাসন ও দলবাজ পুলিশ সরকারের খুটি হিসেবে পাশে দাড়িয়ে আছে। তাই শেষ পর্যন্ত টিকে থাকতে পুলিশ দিয়ে অত্যাচার শুরু করেছে। তারপরও সরকারের শেষ রক্ষা হবে না। দেশে দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যর্থ। তাদের কথা এখন কেউ শোনে না। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ যোগদান করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম