• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার বাসায় মঈন খান

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:৪৫
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৪:৪৫

9669859 4

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার বাসায় মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার খোঁজ-খবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজধানীর শান্তিনগরে মুন্নার বাসায় গিয়ে শারীরিক ও পারিবারিক খোঁজ-খবর নেন তিনি।

কারামুক্ত মুন্নার সঙ্গে সাক্ষাৎ শেষে ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com