• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও টিকে থাকতে পারবে না: মির্জা আব্বাস

প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৮:৫২
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ৮:৫২

988878 3

স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও টিকে থাকতে পারবে না: মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারবে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১২ মার্চ) লেডিস ক্লাবে এক ইফতার মাহফিল এ কথা বলেন তিনি। ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

এর পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ইফতার মাহফিলে আসেন। এরপর তিনি মঞ্চে না গিয়ে সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসনে বসে পড়েন। তার সম্মানিত আসনে বসার জন্য বার বার মঞ্চ থেকে আহবান জানানো হলেও তিনি যাননি। পরে ইফতারের পূর্ব মুহূর্তে মঞ্চে গিয়ে বসে গয়েশ্বর চন্দ্র রায়। কি কারণে এমন করলেন সেটি জানা যায়নি।

তবে এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি সব সময় আমন্ত্রিতদের সাথে ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই এখানে বসেছি।

সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, স্বৈরাচার, জুলুমবাজ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে টিকে থাকতে পারে না। এ সরকারও টিকবে না। স্বৈরাচার এ সরকারকে একদিন বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে ইফতারে অনেক পরিবর্তন এসেছে বলে জানান তিনি।

স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, স্বাধীন দেশের ওপর কেউ মাতব্বরি করতে পারবে না। দেশের মানুষ একটা গনতান্ত্রিক পরিবেশের মধ্যে বাস করবে। বাংলাদেশকে ছোট করে কেউ কোন দিন কিছু করতে পারবে না। এই দেশ তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রতি বছরের ন্যায় এবারও কোন ব্যত্যয় ঘটেনি এ আয়োজনে। ইফতার মাহফিলে শতাধিক এতিম বালক-বালিকা ও ওলামা মাশায়েখ এর উপস্থিতিতে ইফতার শেষ হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায়, ড. আবদুর মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুর কবির খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com