• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিরপুরে জামায়াতের ফুড প্যাকেট বিতরণ

প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৮:৪৪
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ৮:৪৪

96666985

মিরপুরে জামায়াতের ফুড প্যাকেট বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, তাকওয়া অর্জনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের জন্যই সিয়াম পালনকে আমাদের জন্য অত্যাবশ্যকীয় বা ফরজ করে দেওয়া। তাই এ মাসের হক্ব যথাযথভাবে আদায় করে প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধি লাভ করতে হবে।

তিনি রোজাদারদের সিয়াম পালনকে সহজতর ও রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পশ্চিম থানা আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমির এম আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এম এ আজীজ, রবিউল ইসলাম ইদ্রিস খান ও দিদারুল ইসলাম প্রমূখ।

মাহফুজুর রহমান বলেন, মাহে রমজান কুরআন নাযিলের। এ মহিমান্বিত মাসে কুরআন নাযিল হয়েছিল বলেই এ মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় সমধিক। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, রমজান উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য কমানো হলেও আমাদের দেশই এর ব্যতিক্রম। মূলত, লাগামহীন মূল্যস্ফীতির কারণেই ইতোমধ্যেই জনদুর্ভোগ শুরু হয়েছে। প্রান্তিক শ্রেণির রোজাদারদের রোজা পালন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই আমরা জামায়াতের পক্ষ থেকে যৎসামান্য হাদিয়া নিয়ে আপনার পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করছি। মূলত, দেশে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কোরআনিক শাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষে মানুষে বৈষম্য বেড়েছে। তাই আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে কোরআনের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি জীবনের সকল ক্ষেত্রে কুরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com