• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণইফতারের আয়োজন করায় আহ্বায়ককে ধরে নিয়ে গেল ছাত্রলীগ

প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ১১:২৩
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ১১:২৩

9666969 2

গণইফতারের আয়োজন করায় আহ্বায়ককে ধরে নিয়ে গেল ছাত্রলীগ

রাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় এই ইফতার। ইফতার শেষে আয়োজক কমিটির আহ্বায়ক জায়েদ এইচ জোহাকে জিজ্ঞাসাবাদের জন্য শের-ই-বাংলা ফজলুল হক হলের পেছনে নিয়ে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইফতার শেষে জোহাকে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে যেতে চাইলে শহীদ মিনার প্রাঙ্গণেই কথা বলতে চান তিনি। কিন্তু ছাত্রলীগ নেতারা তাকে নিয়ে যেতে চান। এ সময় সেখানে থাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ছাত্রলীগের নেতাদের বাধা দেন। কিন্তু তারা সেই বাধা উপেক্ষা করেই জোহাকে সেখান থেকে নিয়ে যায়।

এর আগে আসর নামাজের পরে শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। ওই সময় দেখা যায়, ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। এর কিছুক্ষণ পর আহ্বায়ক ঘটনাস্থলে আসার পর তার সঙ্গে কথা বলেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর ইফতার করতে সহযোগিতা করার কথা জানান তারা।

জায়েদ এইচ জোহাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা হিল গালিব বলেন, ‘আমাদের সন্দেহ ছিল সে শিবিরের সঙ্গে জড়িত। আমরা তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি মোবাইল ফোন চেক করেছি। সন্দেহজনক কিছু পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দিয়েছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com