• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১:২১
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১:২১

988589

আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে ওযু করতে বাথরুমে গেলে পা পিছলে বাথরুমের মেঝেতে পড়ে গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙ্গে যায়। তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

এভারকেয়ার হাসপাতালের অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আফরোজা আব্বাসের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

উল্লেখ্য, গত কয়েকমাস আগে আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তাঁর পা ভেঙে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিলো তাঁকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com