• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হবিগঞ্জে আগুনে পুড়ল ১৫ দোকান

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১:২৮
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১:২৮

9666989 3 1

হবিগঞ্জে আগুনে পুড়ল ১৫ দোকান

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মিরপুর বাজারে জুমার নামাজের সময় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই এই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার আরিফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আগুনে ছোট-বড় অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com