• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার: মঈন খান

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৩:২৩
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৩:২৩

968596 6

বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার: মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মঈন খান বলেন, সরকার শুধু বিরোধী দলের উপর নির্যাতন করছে না, তারা এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। আর গায়ের জোরে সরকারের থেকে দেশ শাসন করছে। এটা তো কোন স্বাভাবিক দেশের বেলায় এধরণের পরিস্থিতি হতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোন কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেনো হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোন শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ই জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না।

কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। কারণ জনগণই সকল ক্ষমতায় উৎস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

এরপর সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের বাসায় নিয়ে তার সঙ্গে দেখা করেন মঈন খান। এসময় সাইফুল আলম নিরবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com