• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকার নিজেই বড় সিন্ডিকেট: জোনায়েদ সাকি

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৬:২০
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৬:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার নিজেই একটা সিন্ডিকেটের বড় পৃষ্ঠপোষক কিংবা নিজেই বড় সিন্ডিকেট।

শ‌নিবার (১৬ মার্চ) পল্টন মেহেরবা প্লাজা গণতন্ত্র মঞ্চ এর উদ্যোগে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

জোনায়েদ সাকি বলেন, আমরা মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে, বাজার মোটেই মুক্ত নয়। কয়েকটি কোম্পানি বাজারের ওপর একেবারে একচেটিয়া প্রভাব কায়েম করেছে। এই রকম পরিস্থিতিতে তথাকথিত মুক্ত বাজার অর্থনীতি একটা বৈশিষ্ট্য। তারা বলেন যে, বাজার মুক্ত। কিন্তু বাজার মুক্ত থাকে না। বাজারে অতি দ্রুত নানাভাবে একচেটিয়া আধিপত্য তৈরি করা হয়।

তিনি আরও বলেন, এই একচেটিয়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ছাড়া বাজার আপনা-আপনি কোনো সুষম অবস্থা বজার রাখতে পারবে না। বরং বাজারের চেহারাটা এই রকম একচেটিয়া রূপ নেবে। সুতরাং সরকারকে এখানে একটা ভূমিকা নিতে হবে। সেই ভূমিকায় জায়গাতে রাষ্ট্র যে ক্রমাগতভাবে ব্যর্থ, শুধু তাই নয়- এই একচেটিয়া ব্যবসার টাকা ভাগ-বাঁটোয়ারা করে, সেটা নানাভাবে প্রমাণিত।

সাকি বলেন, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি। সেই হিসেবে আগামী সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম