• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চলমান আন্দোলনে বিজয় হবেই : ডা. ডোনার

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৮:৪৫
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৮:৪৫

9999858 1

চলমান আন্দোলনে বিজয় হবেই : ডা. ডোনার

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও রাজপথ থেকে কর্মসূচি সফল করার মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকারের পতন করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন। চলমান আন্দোলনে আমাদের বিজয় হবে, ইনশাল্লাহ।

শনিবার (১৬ মার্চ) সকালে রাজনৈতিক সব মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। দলের নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে ডা. ফরহাদ হালিম ডোনার এসব কথা বলেন।

নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সিনিয়র এই নেতাকে ঘিরে স্লোগানে স্লোগানে মুখর করে তুলেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা ফুলের মালা দিতে চাইলে ডা. ডোনার গ্রহণ করেননি। তার অনুসারীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তিনি আর ফুলের মালা নেন না।

বিএনপির অফিসে বেশকিছু সময় ছিলেন ডা. ডোনার। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসলাম রবিন, যুবদলের গোলাম মাওলা শাহীন, ঢাকা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানাসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর রাজধানীর পল্টন, রমনা এবং বনানী থানায় ডা. ডোনারের নামে মোট ৯টি মামলা দেওয়া হয়। সবকটি মামলায় গত ১৩ মার্চ বুধবার তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com