• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে গণপিটুনিতে নিহত ডাকাতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৬:৩৭
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৬:৩৭

9666969

সোনারগাঁয়ে গণপিটুনিতে নিহত ডাকাতের সংখ্যা বেড়ে ৪

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত ডাকাতের সংখ্যা বেড়ে চারজনে দাড়িয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। এর আগে রোববার (১৭ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের চকে এ ঘটনা ঘটে।
তবে নিহতদের কারো নাম পরিচয় এখনও জানা যায় নি। আহতরা হলেন, আড়াইহাজারের মাহমুদ ও সোনারগাঁয়ের জাকির হোসেন। তারা সবাই ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী গ্রামের বিলে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় কয়েকজন তাদেও দেখতে পেয়ে মসজিদে মাইকে ডাকাত বলে ঘোষণা দেয়। গ্রামবাসী একত্রে হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে।
এসময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। অন্যরা পালিয়ে বিলের বিভিন্ন পুকুরের পানিতে ঝাঁপ দেয়। পরে তাদের পুকুর থেকে তুলে আরও দুজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। অপর একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, এ পর্যন্ত ডাকাত দলের চার সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হতাহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com