• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটি স্বাভাবিক বাংলাদেশ তৈরি করতে একটি গুণগত পরিবর্তন দরকার : দুদু

প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৯:৩৩
আপডেট: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ৯:৩৩

966650

একটি স্বাভাবিক বাংলাদেশ তৈরি করতে একটি গুণগত পরিবর্তন দরকার : দুদু

জনতার আওয়াজ ডেস্ক
রাজনীতিবিদদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা এখন ফুলের মালা নিচ্ছেন তাদেরকে বলি ফুলের মালা কখনো কখনো ফাঁসির দড়িও হতে পারে। এটি যদি রাজনীতিবিদরা স্মরণে রাখেন তাহলে ভালো হয়।

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে খন্দকার দেলোয়ার হো‌সেন স্মৃ‌তি ফাউ‌ন্ডেশ‌নের উদ্যেগে খন্দকার দেলোয়ার হো‌সেনের ১৩তম মৃ্ত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে দোয়া ও স্বরণসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু বলেন, খন্দকার দেলোয়ার হোসেন যে বিএনপিকে রক্ষা করেছে এ কথা বলতে আমি এখানে আসিনি। একজন সাহসী মানুষের যে ভূমিকা থাকার কথা তিনি সেটাই করেছেন।

তিনি বলেন, আন্দোলনকে সংগঠিত করে নিজেকে বাঁচিয়ে জেলের বাহিরে থাকা যে কষ্ট জেলের ভিতর থাকার কষ্টের চেয়ে কোন অংশে কম না। জেলে থাকলে রাতে তো একটু ঘুম হয়। কিন্তু যারা বাহিরে থাকে তাদের রাতের ঘুম হয় না। একটু শব্দ করলেই মনে হয় তারা আসলো।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আন্দোলনটা এখনো শেষ হয়নি। একটি স্বাভাবিক বাংলাদেশ তৈরি করতে একটি গুণগত পরিবর্তন দরকার। একটি সুষ্ঠু বাংলাদেশ তৈরি করার জন্য যে ব্যবস্থা দরকার সেটা এখনো হয়নি।

তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা গৌরবের বিষয় না। স্বল্প সময় ক্ষমতায় থেকে কিভাবে গৌরবের বিষয় হতে হয় তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেখিয়ে দিয়েছেন। যারা ক্ষমতায় আছেন তারা প্রতিনিয়ত বুঝতে পারছেন ক্ষমতা কত কষ্টের। কত আতঙ্কের। বিদায় হলে কি পরিস্থিতি হবে। যারা এখন ফুলের মালা নিচ্ছেন তাদেরকে বলি ফুলের মালা কখনো কখনো ফাঁসির দড়িও হতে পারে। এটি যদি রাজনীতিবিদরা বিশেষ করে যারা ক্ষমতায় আছেন স্মরণে রাখেন তাহলে ভালো হয়।

তিনি বলেন, বর্তমান যে বাংলাদেশ এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। যে দেশের জন্য ৩০ লক্ষ মানুষ আত্মহতি দিয়েছিল। লক্ষ লক্ষ মা বোন এর সম্ভ্রমহানি হয়েছে। সেই দে‌শে একটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। একজন মানুষ তার আত্মীয়-স্বজন স্ত্রী সন্তানদেরকে নিয়ে স্বাধীনভাবে ইফতার করতে পারে না। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। সেই বাংলাদেশ এই বাংলাদেশ না।

কবি আবদুল হাই শিকদার এর সভাপতিত্বে স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য জয়নুল আবেদিন ফারুক, বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com