• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না- লিটন আকন্দ

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১০:৩৩
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১০:৩৩

965869 1

অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না- লিটন আকন্দ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন বলেছেন, বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের গভীরে তাই অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নগরীর নতুনবাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় কোরআান খতম, দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

965896 5

কোরআান খতম দোয়া ও ইফতার মাহফিল পুর্ব আলোচনায় মহানগর তাঁতী দলের সভাপতি ডা.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির অন্যতম সদস্য রফিকুল আলম শামীম, সাবেক ছাত্রনেতা মহানগর বিএনপির সদস্য জগলুল হায়দার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদ, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান, জেলা যুবদলের অন্যতম নেতৃত্ব এজিএস রাসেল চৌধুরী, মহানগর যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান রিপন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল, ১৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক ইফতেখার হোসেন দারা, ১৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক মো: রেজাউলসহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মহানগর তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক মঞ্জুরুল হক, মুমিনুল ইসলাম, মোহাম্মদ আলী আকন্দ রিপন, হৃদয় আহম্মেদ, শামীম আহম্মেদ।

ইফতার পুর্ব আলোচনায় বক্তারা বলেন বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না বলে হুশিয়ারি মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের যুগ্ন আহ্বায়ক মাওলানা আমীর হামজা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com