• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘অবরুদ্ধ করেও সরকার গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না’

প্রকাশ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৯:১০
আপডেট: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ ৯:১০

jpeg 25

‘অবরুদ্ধ করেও সরকার গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না’

বিএনপির গণসমাবেশে প্রতিবন্ধকতা তৈরি করতে গিয়ে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে সব অবরুদ্ধ করেও সরকার গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের মুখেও জনগণ ও বিএনপি নেতাকর্মীদের দৃঢ়তায় একের পর একজন অভ্যূত্থান হচ্ছে সমাবেশে। সরকারের সব কূটকৌশল ব্যর্থ করে জনগণ সরকারকে পরাজিত করছে। জনগণ সরকারকে লাল কার্ড দেখাতে শুরু করেছে। শনিবার সন্ধ্যায় ময়নসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স। 

কর্মী সমাবেশে তিনি আরও বলেন, সরকার যতই ষড়যন্ত্র ,দমন, নিপীড়ন করুক জনগণের আন্দোলনকে আর দমন করা যাবে না। সরকারকে বিদায় নিতেই হবে। কারণ সরকার জনগণের বিরুদ্ধে এবং জনগণও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের পায়ের নীচে এখন মাটি নেই। চূড়ান্ত আন্দোলনের আগেই সরকার অল্পতেই বিচলিত ও উত্তেজিত হয়ে অস্বাভাবিক আচরণ করছে, যা ভ্রষ্টাচারের নামান্তর। 

সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদালের সঞ্চালনায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল হক, জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক,
জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সভানেত্রী তানজিলা চৌধুরী লিলি, যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব, জাসাসের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com