• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধ সফলে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৫
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৫

912 2 1

অবরোধ সফলে আড়াইহাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার নয়াপুর সড়কের পরাবরদী বাজারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমন বলেন, বিএনপি নেতাকর্মীদের কারাগারের ভয় দেখিয়ে লাভ নেই। কারণ এই অবৈধ সরকার পুরোদেশকেই রুদ্ধ কারাগারে পরিণত করেছে। আজকে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর এই যুদ্ধে সরকার পরাজিত হতে বাধ্য। এ সরকারের দেশ-বিদেশে কোন জনভিত্তি নেই। জুলুম-নিপীড়ন করে কেউ টিকতে পারেনি, এই অত্যাচারী সরকারও টিকতে পারবে না।

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের একদফা দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। একই কর্মসূচি পৃথকভাবে পালন করছে সমমনা দল ও জোটগুলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com