• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫১
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫১

96663696 2

অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি

অস্ত্রের মুখে জিম্মি করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চেয়ারম্যানের বসতবাড়িতে ঢুকে ডাকাতির এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলম জানান, শুক্রবার রাত আনুমানিক দেড়টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত দোতলা বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘরের ভেতর প্রবেশের পর তারা দেশীয় অস্ত্র রামদা-চাপাতি ও ছুরি ঠেকিয়ে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে ফেলে। এ সময় বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে রেখে মারধর করা হয়। পরে ঘরে থাকা কাঠের আলমারি ও সুকেশ ভেঙে প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

আজ শনিবার বিকেলে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, চরযশোরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমের বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে রাতেই টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

সকালে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। তবে এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com