• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী ১৫ দিনের মধ্যে দেশে বড় ধরনেরসহিংসতা হতে পারে : শামীম ওসমান

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৬:৩৬
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৬:৩৬

98885896 3 1

আগামী ১৫ দিনের মধ্যে দেশে বড় ধরনেরসহিংসতা হতে পারে : শামীম ওসমান

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ থেকে ফের নৌকার মনোনয়ন পাওয়া এমপি শামীম ওসমান বলেছেন, আগামী কয়েকদিনে দেশে সহিংসতার চেষ্টা করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে দেশে বড় ধরনের সহিংসতা হতে পারে। যারা করাবে তারা কিন্তু আড়ালেই থাকবে। যারা করবে তারা ফেঁসে যাবে। বরাবরের মতো এবারও তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে তৃতীয় তলায় একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি যদি বলি পাঁচ মিনিটে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বাড়িতে হামলা হবে। তখন দোষ কার হবে, আমার হবে। যারা বাইরে থেকে নির্দেশ পেয়ে অরাজকতা করছে তারা কিন্তু ছাড় পাবে না। এবার ক্ষমতায় এসে শেখ হাসিনা দুটি জিনিস ছাড় দেওয়া হবে না। একটা মানি লন্ডারিং আর আরেকটা দুর্নীতি।
শামীম বলেন, আমি একটা মেসেজ দিতে চাই। এত উন্নয়ন হয়েছে, এ রাস্তা দিয়ে কী শুধু আওয়ামী লীগ চলবে?। বিএনপির ছেলেরাও চলাফেরা করবে, জামায়াতের ছেলেরা চলবে। এই রাস্তার পাশে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল কলেজ হবে। তার পাশে শেখ কামাল আইটি ইনস্টিটিউট হবে। কাজ শুরু হয়ে গেছে। আমি শুধু ফতুল্লা এলাকায় ছয়শ কোটি টাকার রাস্তা করেছি। আমরা ৫৮টি বড় বড় বিল্ডিং করে দিয়েছি স্কুলের।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ও মায়ের খবরই রাখে না, কর্মীদের খবর কী রাখবে?।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, নারায়ণগঞ্জের একজন এমপি ছিলেন। এক সময় জাতীয় পার্টি করতেন, তারপর আওয়ামী লীগ, বিএনপি আবারও আওয়ামী লীগ হয়ে বিএনপিতে। এখন নাকি নতুন দলে ভিড়তে চাচ্ছে। তৃণমূলে, বিএনএফে নক করছেন এখন। এত বড় পল্টিবাজ, তাই তাকে আর কেউ নিতে চাচ্ছে না। তার আমলে আমাদের সুন্দর আলী ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বিএনপির তৈমূর সাহেবের ছোট ভাই, কোনো দল করত না। মাদকের বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। আমাদের বারো জন লোককে মারা হয়েছে। যারা মানবাধিকারের কথা বলে, আমাদের নজরুল ইসলাম সুইটকে জেলখানা থেকে রিমান্ডের নাম করে নিয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। এর চেয়ে বড় আইনের ধর্ষক হতে পারে না। এখন উনি নতুন নাটক করছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন কি দেন নাই, আমার ব্যাপার না। মনোনয়নপত্র জমা না হওয়া পর্যন্ত তা বাতিল করার কোন প্রশ্নই ওঠে না। এটা স্ট্যান্ডবাজি হচ্ছে।
শামীম ওসমান বলেন, আমি হাতজোড় করে ক্ষমা চাই, আমি মানুষ। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আপনারা। আমি চাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার আসামি না হয়। কোনো নিরপরাধ ব্যক্তি যদি এক ঘণ্টার জন্যও শাস্তি পায় সেটা খারাপ। আমি পুলিশ প্রশাসনসহ সকলকে এ ব্যাপারে খেয়াল রাখতে অনুরোধ করি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com