• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ ৩:৪৯

960006 4

আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধি

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. ছাইদা বেগম শ্যামা ,শামীমা বেগম রুবিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিচারহীনতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সমাজে অপরাধ অনেক বেড়ে গেছে। নারীদের নিরাপত্তা না থাকায় ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দিন দিন শিশু ধর্ষণের মত ভয়াবহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে ধর্ষণ প্রতিরোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com