• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে আবারো একরাতে দুই বাড়ীতে ডাকাতি

প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৪:৪৫
আপডেট: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ ৪:৪৫

Nganj pic

আড়াইহাজারে আবারো একরাতে দুই বাড়ীতে ডাকাতি

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ডাকাতদলের অভয়ারণ্য হিসাবে খ্যাত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবারো দুই বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লালুরকান্দি ও কলাগাছিয়ায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় ২ জন। নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।
স্থানীয়রা জানিয়েছে, রাত আড়াইটায় ১০/১৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হাইজাদী ইউনিয়নের রাইনাদী কলাগাছিয়া গ্রামে মানিকের বাড়ীতে হানা দিয়ে মানিক ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে নগদ এক লাখ টাকা ও ৪ ভরি স্বণার্লংকারসহ অন্য মালামাল লুটে নেয়।
অন্যদিকে রাত দেড়টায় খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দী গ্রামের জয়নালের ঘরের টিনের বেড়া ভেঙ্গে ১২/১৩ জন মুখোশ পরিহিত ডাকাত অস্ত্রেও ভয় দেখিয়ে তাদের জিম্মি করে নগদ ১০হাজার টাকা, ১টি মোবাইল ফোন, গৃহিনীর গলায় থাকা রূপার চেইন ও বিদেশী টর্চলাইট লুটে নেয়। পরে ডাকাতদল জায়নাল আবেদীনের ছেলে মিছির আলীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাতপা বেঁধে নগদ ৮ হাজার টাকা, ১ আনা ওজনের স্বর্ণের কানের দুল, ৮ আনা ওজনের রূপার জিনিস লুটে নেয়।
পরে এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষনা দিলে লোকজন জড়ো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালালাম উদ্ধারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com