• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে জামায়াতের নারী কর্মীদেরপ্রচারণায় বাধা সংঘর্ষে আহত ৫

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০৯
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০৯

9633326 15

আড়াইহাজারে জামায়াতের নারী কর্মীদেরপ্রচারণায় বাধা সংঘর্ষে আহত ৫

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ইসলামের নারী কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ঘটনাস্থলে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সমর্থকরা উপস্থিত হলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে এ আসনের জামায়াত প্রার্থী প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসার আজিজুল হক উপজেলা ইউএনও ও সহকারী রিটানিং অফিসার আসাদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com