• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষনায় ডিসির কাছে তিন স্বতন্ত্র প্রার্থীদের আবেদন

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ২:০৪
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ২:০৪

ScreenHunter 7963 Jun. 07 09.17

আড়াইহাজারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষনায় ডিসির কাছে তিন স্বতন্ত্র প্রার্থীদের আবেদন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোটারদের সর্বাত্মক ভোট প্রদানের ব্যবস্থা প্রহণের জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেছেন তিন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার (৬ জুন) জেলা প্রশাসক বরাবর এ আবেদন করেন আড়াইহাজার পৌরসভার নির্বাচনে সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ)।
এতে উল্লেখ করা হয়, স্বতন্ত্র মেঘর প্রার্থী হিসাবে আড়াইাইহাজার পৌরসভায় প্রতিদ্বন্ধিতা করছেন তারা। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ১১টি ভোট কেন্দ্র রয়েছে । প্রতিদ্বন্ধি নৌাকার প্রার্থী বর্তমান মেয়র সুন্দর আলীর সমর্থিত লোকজন নানা কৌশলে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার প্রতীকে ভোট না দিলে ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে এক ধরণের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এমনকি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ এর নেতৃবৃন্দ ও প্রার্থীদের সমর্থিত লোকজনকে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে দিবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
এর মধ্যে হাবিবুর রহমান তার আবেদনে উল্লেখ করেন, ৪ জুন আমি নির্বাচনী আচরণ মেনে পৌরসভার ৭টি ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় তার ( নৌকার প্রার্থী সুন্দর আলী) সমর্থিত লোকজন নোয়াপাড়া এলাকায় আমাকে অপমান, অপদস্ত করে, পরে আমি সেখান থেকে বেরিয়ে আসি, এবং এই বিষয়টি আমি মৌখিকভাবে রিটার্নিং অফিসারকে অবহিত করি। এমতাবস্থায় ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভোটারদের সর্বাত্মক ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন করছি।
একই সাথে প্রত্যেকটি কেন্দ্রেই সি.সি ক্যামেরা স্থাপন ও অতিরিক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন তারা। হাবিবুর রহমান জানান, আমি আবেদন করেছি কারণ এখানে প্রকাশ্যেই আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। এ অবস্থা থেকে ভোটারদের ভীতিহীন করতে এ পদক্ষেপগুলো নেয়া জরুরি।
আড়াইহাজার পৌরসভা নির্বাচনের নির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, প্রতিটি কেন্দ্রেই ঝুকিপুর্ণ মনে হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com