• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও লিফলেট বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ১০:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ১০:৫৯

araihazar photo

আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী ও লিফলেট বিতরণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা ও বেসরকারি সংস্থা এইড বাংলাদেশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবার) দুপুরে আড়াইহাজার উপজেলা সদরে এই র‌্যালীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী। আরো উপস্থিত ছিলেন এইড বাংলাদেশের চেয়ারম্যান মো: আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, হাতেম আলী, সাইদুল ইসলাম সোহেল, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি পৌর মেয়র সুন্দর আলী বলেন, ডেঙ্গু ভয়াবহ আকারে ধারন করেছে। আমরা পৌর বাসীকে ডেঙ্গু থেকে বাচাঁতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।তার অংশ হিসেবে সচেতনতামূলক র‌্যালী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com