• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে ধান ক্ষেত থেকে ডাকাতের লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩ ৩:০৭
আপডেট: শনিবার, ৬ মে, ২০২৩ ৩:০৭

photo 3

আড়াইহাজারে ধান ক্ষেত থেকে ডাকাতের লাশ উদ্ধার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আমির হোসেন (৫০) নামের এক ডাকাতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। আমির হোসেন সোনারগাঁও উপজেলার বিষনাদী গ্রামের সরাফত আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল হক তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাধবদী এলাকার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ধারনা করা হচ্ছে তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে পার্শ্ববর্তী সোনারগাঁও থেকে এখানে ফেলে রেখেছে। সে সোনারগাঁেয়র তালিকা ভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। কে বা কা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
ওসি আরো জানান, ডাকাতির ভাগবাটোয়া নিয়ে নিজেরাই এই ঘটনা ঘটাতে পারে। এই হত্যাকান্ড নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com