• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে লীজের জায়গা দখল নিয়ে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১১:০৯
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১১:০৯

9888789 2

আড়াইহাজারে লীজের জায়গা দখল নিয়ে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে লীজের জমি দখলকে কেন্দ্র করে বিবদামান আ’লীগের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে দুপ্তারা ইউনিয়নের সত্যভান্দি মোল্লাপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলা ভ‚মি অফিস ও স্থানীয়দের সাথে সাথে কথা বলে জানা যায়, আবু তাহের মেম্বার ১৯৮৫ সাল থেকে ২শ’ শতাংশ জমি লীজ নিয়ে চাষাবাদ করে আসছে। এ জমির লীজ বাতিল ও দখল নিয়ে তারই ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এনিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার হাতাহাতির ঘটনাও ঘটে। গত কয়েকদিন ধরে লীজের এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ সরেজমিন পরিদর্শনে যান। উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি ওই এলাকা থেকে উপজেলায় সদরে চলে আসেন। ইউএনও চলে আসার পরপরই উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পরিবারের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, হাসিনা বেগম, আমজাত হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যপারে হাসিনা বেগম জানান, তার পিতা আবু তাহের মেম্বারের নামে বিগত ২৮ বছর যাবত দুই একর (২শ’ শতাংশ) লীজ নিয়ে বৈধভাবে ভোগদখল করে চাষবাস করে আসছেন। তার চাচাতো ভাই সাদ্দাম হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে লীজ বাতিলের চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে জোরপূর্বক দখল করা জন্য বেশ কয়েকবার তাদের পরিবারের লোকজনকে মারধর করে। লীজের জায়গা নিজেদের দখলে নিতে গত তিনদিন ধরে মহড়া দিচ্ছে। বিষয়টি জানার পর সরেজমিন পরিদর্শন করতে আসেন ইউএনও স্যার। তিনি পরিদর্শন করে যাওয়ার পরপরই প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা তাদের পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে জখম করে।
এ ব্যাপারে উপজেলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যেই ঝামেলা হয়েছিলো। যার সাথে ঝামেলা হয়েছে তিনি আমার চাচা হন। তারা আমার উপর হামলা করেছিলো।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও ইশতিয়াক আহমেদ জানান, লীজকৃত ভ‚মি সরেজমিন পরিদর্শন করার জন্য তিনি ঘটনাস্থলে যান। লীজ গ্রহণকারী ও স্থানীয়দের বক্তব্য শোনার পর বিবাদমান পরিবারের লোকজনকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি ফিরে আসে। পরে জানতে পারেন এনিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com