• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৬:১৩
আপডেট: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ৬:১৩

966258

আড়াইহাজারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

গৃহস্থলী মালামাল পরিবহণের আড়ালে পিকআপের চালক, হেলপার এবং গৃহস্থালি মালামালের মালিকের ছদ্মবেশ ধারণ করে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করত ওরা।
এমন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে মাদক দ্রব্য পরিবহন কালে একটি পিকআপ (ঢাকামেট্টো ন-২১-৪৯৫৩) সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
এ সময় ওই পিকআপে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৩৭ (৩৬.৯) কেজি উদ্ধার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, মো. লিটন আহম্মেদ (২৬), মোঃ বাশার (২৪) ও মোঃ রাকিব হোসেন (২০)।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১’র সহকারি পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ ও বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাট এলাকায় চেকপোষ্ট স্থাপন করে পিকআপ তল্লাশী করে ওই গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পিকআপটিও জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com