• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদিলুর ও এলানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩০
আপডেট: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৩০

966633363

আদিলুর ও এলানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মানববন্ধন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
দেশের শীর্ষ মানবাধিকার সংগঠন অধিকার’র সেক্রেটারি আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদী মৌন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি আয়োজন করে অধিকার নারায়ণগঞ্জ ইউনিট।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা, ‘ফ্রী আদিল, ফ্রী এলান’ লেখা শ্লোগান সম্বলিত কালো কাপড় মুখে বেধে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বেকুসুর খালাস দেওয়ার দাবি জানান। মৌন এ প্রতিবাদ মানববন্ধন পরিচালনা ও সভাপতিত্ব করেন অধিকার নারায়ণগঞ্জের সমন্বয়ক বিল্লাল হোসেন রবিন।
এ সময় উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, ডা: গাজী খায়রুজ্জামান, মানবাধিকারকর্মী মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী, আবু সাইদ পাটোয়ারী রাসেল, সুমাইয়া আলী, রেশমা হাসান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com