• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবারও প্রেমের টানে পটুয়াখালীতে ইন্দোনেশিয়ান তরুনী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪০
আপডেট: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪০

966625632

আবারও প্রেমের টানে পটুয়াখালীতে ইন্দোনেশিয়ান তরুনী

দীর্ঘ পাঁচ বছর পরে আবারো প্রেমিকের টানে বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া।

জানা যায়, ২০১৭ সালে পটুয়াখালীর বাউফলে প্রেমের টানে যুবক মো. ইমরান হোসেনকে বিয়ের জন্য বাংলাদেশে আসেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি। কিন্তু ইমরানের বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় ওই সময় ফিরে যেতে হয় তাকে। দীর্ঘ পাঁচ বছর পর আবারও বিয়ের জন্য এসেছেন ওই তরুণী। অবশেষে এক হতে যাচ্ছেন তারা। আগামীকাল পহেলা মার্চ গায়ে হলুদ ও ২ মার্চ তাদের বিয়ে আনুষ্ঠানিকতা হবে বলে জানিয়েছে ইমরানের পরিবার।

নিকি ইন্দোনেশিয়ার সুরা বায়া বিভাগের জাওয়া গ্রামের মি. ইউ লি আন থোর মেয়ে। ইমরান হোসেন উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ইমরান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

ইমরানের পরিবার জানায়, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে নিকির সঙ্গে ইমরানের পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্বের একপর্যায়ে তাদের সম্পর্ক গড়ায় প্রেমে। নিকি ইমরানকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

ইমরানের পরিবার থেকে কোন আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর হজরত শাহজালাল বিমানবন্দরে নামে। সেখান থেকে ইমরান নিকি উল ফিয়াকে বাউফলের নিজ বাড়িতে নিয়ে আসেন।

ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, ২০১৭ সালের ওই সময় ইমরানের বয়স হয় ১৯ বছর। ২১ বছর না হওয়ায় আইনি জটিলতা দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজ দেশে ফিরে যান নিকি। তবে যাওয়ার সময় আমাদের বলেছিল ইমরানের বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন অপেক্ষার দিন শেষ হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১ মার্চ গায়েহলুদ ও ২ মার্চ বিয়ে অনুষ্ঠান হবে।

ইমরান বলেন, নিকির সঙ্গে আমার যোগাযোগ অব্যাহত ছিল। ধীরে ধীরে আমরা একে অপরের প্রতি আরও দায়িত্বশীল হয়েছি। দীর্ঘ বছরের অপেক্ষা এখন শুভ পরিণয় হওয়ার পথে। ভাবতেই যেন এ এক অন্য রকম ভালো লাগা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com