• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আব্দুস সাত্তার ভূঁইয়াকে ভোটের মাঠে জিতিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে আ’লীগ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১০:৫৮
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১০:৫৮

96662589 2

আব্দুস সাত্তার ভূঁইয়াকে ভোটের মাঠে জিতিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে আ’লীগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ভোটের মাঠে জিতিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও এসে উকিল সাত্তারের সমর্থনে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করে তুলছেন।

নির্বাচনে উকিল সাত্তারকে বিজয়ী করতে আজ মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলায় কর্মিসভা করেছে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আব্দুস সাত্তার সমর্থক গোষ্ঠীর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও এ আসনের পাঁচবারের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।

এতে সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আহম্মদ হোসেন বলেন, আব্দুস সাত্তার একজন সৎ রাজনীতিবিদ। তিনি বিএনপি দলে থাকার সময় দল থেকে সম্মান পাননি বলেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন এবং সৎ সাহস নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাই আওয়ামী লীগ এই প্রবীণ রাজনীতিবিদকে সমর্থন জানিয়েছে।

এদিকে বহিষ্কৃত উকিল সাত্তার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে সব ভোটার ও জনগণের কাছে দোয়া এবং ভোট চেয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com