• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমাকে দিয়ে চাঁদাবাজি-দুর্নীতি কোনোদিনও সম্ভব না: হাসনাত আবদুল্লাহ

প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:২৭
আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৪:২৭

965552 4

আমাকে দিয়ে চাঁদাবাজি-দুর্নীতি কোনোদিনও সম্ভব না: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে, হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় তবে আর যাই হোক ১০ টাকা চাঁদার জন্যও কোনোদিন আসবে না। অনেকে হয়ত অন্য পার্টি করে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে, কিন্তু গোপনে সে আমাকেই ভোট দেবে ইনশাল্লাহ। কারণ তারা জানে- আমাকে দিয়ে আর যাই হোক- চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কোনোদিনও সম্ভব না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত দেড় বছরে আমি কিংবা আমার লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ আপনাদের কাছে একটা পয়সার জন্য যায় নাই। কেউ চাঁদাবাজি করতে যায় নাই, কেউ বাজার দখল করতে যায় নাই, কেউ হাঁট দখল করতে যায় নাই, কেউ সিএনজি থেকে টাকা নেয় নাই। আমরা আমাদের জায়গা থেকে যারা বেকার, যারা কর্ম করে খায়, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা নেতা বানায় এবার তাদের থেকে নেতা নির্বাচিত হবে ইনশা আল্লাহ।

শুক্রবার সকালে নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে শাপলাকলিতে তিনি ভোট চান। গণসংযোগকালে স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com