• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমার টাকা অবৈধ হলে ১৮ সালে কি তিনি অবৈধ টাকা নিয়েছিলেন

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৮:০৭
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৮:০৭

999666369

আমার টাকা অবৈধ হলে ১৮ সালে কি তিনি অবৈধ টাকা নিয়েছিলেন

নিউজ ডেস্ক
আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেছেন, আজ অনেকেই বলে বেড়ায় আমার টাকা নাকি অবৈধ।

আমি বলতে চাই ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের ২দিন পূর্বে বর্তমান সংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী আমার কাছ থেকে বিশাল অংকের টাকা নিয়ে তার নির্বাচনী কাজে ব্যায় করেছিলেন যদি আমার টাকা অবৈধ হয় তিনি তাহলে অবৈধ টাকা নিয়ে ছিল।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে বরিশাল বন্দর থানাধীন মৌলভীর হাট হিজলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার ট্রাক প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে নির্বাচনি উঠান বৈঠক সভায় তিনি এ কথা বলেন।

আমি আপনাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি তা কোনোদিন ভুলবার নয়। আমি সাধারণ মানুষের কাঙ্গাল আমি যেদিন আমার সাধারণ মানুষের ভালবাসা পাব সেদিন মনে করব আমি আমার প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করতে পেরেছে।

তিনি এ সময় বলেন, ‘৭ জানুয়ারির পর আমরা সবাই একসাথে থাকব। আমি কোনো সহিংসতা প্রতিহিংসার ভোটের রাজনীতি করতে আসি নাই।’

তিনি এ সময় আরো বলেন, ‘আমার মা-বোনেরা যারা আমাকে ভালবাসেন আমি চাই তারা আমার সাথে আপনাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ করব।’

এরপরপরই সালাউদ্দিন রিপন নগরীর বগুরোডস্থ চৈতন্য স্কুল মাঠে মহিলাদের ভোটারদের সাথে নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য রেখে তার ট্রাক প্রতীকে ভোট কামনা করেন।

এর আগে সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৮ তারিখের পর থেকে আমার প্রতি বরিশালের মা-বোনদের ভালবাসা দেখে নৌকার সমর্থক সদস্যরা বিভিন্নভাবে মা-বোনদের ভয়ভিতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করছে যাতে করে নির্বাচনের দিন মহিলা ভোটাররা কেন্দ্রে না যায়।’

‘এছাড়া আমার প্রতিটি নির্বাচনি সভার পূর্বে আমার কর্মীদের ওপর হামলা মারধর করা হচ্ছে। এমনকি আগামী ২৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে আসা উপলক্ষে আমি একজন আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসাবে প্রচার প্রচারণার মাইক নামিয়েছি সেই প্রচারণার গাড়ি ভাংচুর করা হয়েছে। যা আমি প্রতিটি মুহূর্তে জেলা রিটানিং অফিসার-সহ প্রশাসনকে তাৎক্ষণিকভাবে অবগত করে যাচ্ছি। আমি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বলছি একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যশা কামনা করছি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com