• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১২:৫৫
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১২:৫৫

9666325 2

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: রুমিন ফারহানা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়গরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে অনুষ্ঠিত একটি পথসভায় তিনি এই আহ্বান জানান।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘যে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করতে ভোটকেন্দ্রে সক্রিয়ভাবে পাহারা দিতে হবে। কোনো শিয়াল যেন একটি হাঁসও চুরি করতে না পারে।’ তিনি আরও বলেন, ‘এই হাঁস কোনো দল বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়, এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক। এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।’

রুমিন ফারহানা বলেন, ‘গত ১৫ বছর ধরে মানুষ হালচাষ করে, বীজ বপন করেছেন এবং ধান ফলিয়েছেন। কিন্তু ফসল কাটার সময় তা যেন মরুভূমি হয়ে যায়। এই হাঁস প্রতীকই সেই চাষ করা ধানের সংরক্ষণ করবে।’ তিনি এ সময় আশ্বাস দেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে দুই উপজেলার উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে ভোটারদের একদিনের কষ্টের জন্য প্রস্তুত থাকারও অনুরোধ জানান তিনি।

পথসভা শেষে রুমিন ফারহানা উপজেলার শাহবাজপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কার্যক্রম এবং নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। এই সময় তার কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com