• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ পড়বে না’

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ৬:৩২
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩ ৬:৩২

966636 5

আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ পড়বে না’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা ছিল বাংলাদেশের কোনো জায়গা যেন পতিত না থাকে। তিনি প্রতিটি স্থানে ধান-গম, ভুট্টা, শাকসবজিসহ মাছ চাষ করার নির্দেশনা দেন। যার সুফল মিলেছে করোনাকালীন সময়ে।

সাবেক এই মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে যখন খাদ্য সংকট দেখা দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। খাদ্য সংকটে বাংলাদেশ পড়বে না। ঠিক তাই বড় বড় দেশ খাদ্য সংকটে পড়েছে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে দেশ এখন কতটা স্বয়ংসম্পূর্ণ। আমেরিকা খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে না। কারণ বাংলাদেশের কৃষকদের শ্রম এদেশের খাদ্য ঘাটতি পূরণ করে। এক্ষেত্রে কৃষকদের বড় ভূমিকা রয়েছে।

আজ রোববার দিনাজপুরের ফুলবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা খাদ্য বিভাগের উদ্যাগে সকাল ১১টায় ফুলবাড়ী (এলএসডি) খাদ্য গুদামে এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু, বেতদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিন ও ফুলবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মাহমুদ মো. ইমরান প্রমুখ।

জনা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার দুটি এলএসডি গুদামে বোরো ধান ৩০ টাকা কেজি দরে ১ হাজার ২০২ টন এবং সিদ্ধচাল প্রতি কেজি ৪৪ টাকা দরে ৯ হাজার ২২২ টন সংগ্রহ করা হবে। ৭ মে সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ৩১ আগস্ট শেষ হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com