• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমোকসুর সাবেক এজিএস যুবদল নেতা রাসেল চৌধুরীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১০:৩৮
আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১০:৩৮

96666689 3

আমোকসুর সাবেক এজিএস যুবদল নেতা রাসেল চৌধুরীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প, র‌্যালি ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর কাঁচিঝুলী মোড়ে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সাবেক এজিএস ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের অন্যতম নেতা রাসেল চৌধুরীর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

9878596 3

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর থেকে কাঁচিঝুলী মোড়ে এ উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শতাধিক লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপি নেতা রতন আকন্দ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এ্যাড. মাসুদ তানভীর তান্না, ফররুক খান, সাঈদ হোসেন, মো: ডালিমসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের অন্যতম নেতা এজিএস রাসেল চৌধুরী বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা মানবিক কর্মসূচি পালন করছি। দীর্ঘ ১৭ বছর পর আমরা উম্মুক্ত খোলা আকাশের নীচে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। আমাদের সকলকে সকল ষড়যন্ত্রের ভেদ ভেঙে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com