• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আর্জেন্টিনার জয়ে নোয়াখালীতে ৩৬ হাজার গাছ বিতরণ

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৯
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৯

9605 8

আর্জেন্টিনার জয়ে নোয়াখালীতে ৩৬ হাজার গাছ বিতরণ

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করেছে দলটির সমর্থকরা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্য্যালয় প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে সানজিদা ফেরদৌস দিবা আর্জেন্টিনা পাঁড় সমর্থকের সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষ প্রেমী ও সমাজ সেবক মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।

সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত গাছের চারা রোপন ও বিতরণ উৎসব চলবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com