• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের বিচার দেখতে চায় জামায়াত

প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৫:০৮
আপডেট: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৫:০৮

98589 1

আ’লীগের বিচার দেখতে চায় জামায়াত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী। শনিবার (১৯ অক্টোবর) সকালে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ভোটের অধিকার হরণ করা আওয়ামী লীগ সরকার যে আইনে (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করেছে, সে আইনে তাদের বিচার আমরা দেখতে চাই। আশা করি, সে আদালতেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার দেখতে পারব।

হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে জামায়াতের আমীর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ১৬টি বছর গুম খুন করে ক্ষমতায় টিকে ছিল। সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।’

এ সময় নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, ‘প্রতিদিন অন্য সংগঠনের নেতাকর্মীদের নামে গুম খুন চাঁদাবাজি ধর্ষণসহ নানা অভিযোগ প্রকাশ হচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামীর ২ কোটি ৪২ লাখ রেজিস্টার্ড কোনো সদস্যের বিরুদ্ধে একটিও অভিযোগ আসেনি। আগামী দিনেও আসবে না।’

তিনি বলেন, ‘আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না।’

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি আন্দোলনে বেহায়া-বেপরোয়া সরকার জনগণের বুকে যে গুলি ছুড়েছে, খুনের নেশায় মেতে উঠেছিল তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু বিগত তাদের তামাশার নির্বাচনের বিচার করতে হবে। তারপরেই জনগণ সিদ্ধান্ত নেবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com