• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের যেকোন কর্মসূচি প্রতিহত করতে প্রতিদিন নেতাকর্মীরা মাঠে থাকবে – ওয়াহাব আকন্দ

প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৬
আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৬

969998569

আ’লীগের যেকোন কর্মসূচি প্রতিহত করতে প্রতিদিন নেতাকর্মীরা মাঠে থাকবে – ওয়াহাব আকন্দ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেকোন কর্মসূচি প্রতিহত করতে ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে, বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, এদেশের মাটিতে কর্মসূচি ঘোষনার কোন অধিকার ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেই। তাদের কোন কর্মসূচি করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিদিন মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় ময়মনসিংহ নগরীতে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষনার প্রতিবাদে মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াহাব আকন্দ আরও বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিগত ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে। বিগত সময়ে মাঠে থেকে দলের সকল কর্মসূচি সফল করেছি বলেই দল আমাকে মূল্যায়ন করেছে। ইনশাল্লাহ, আগামীদিনের দলের যেকোন কর্মসূচি বাস্তবায়নে আমরা মাঠে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আব্দুর রব আকন্দ রতন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদুল হক, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক গোলাম মসিউর সোহাগ, রাসেল চৌধুরী, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি রুহুল আমিন খান, সহসভাপতি মিনহাজুল আবেদীন রাসু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা, সাধারন সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর মহিলা দলের সভাপতি খালেদা আতিক, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান চাঁন, আহত আল আমিন, তাঁতীদলের আহবায়ক ডা: জাহাঙ্গীর আলম, জাসাসের তারেক সালাউদ্দিন প্রমূখ।

9622225869

এর আগে মিছিলটি নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে স্টেশন রোড, দূর্গাবাড়ী ও আমলাপাড়া সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com