• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের সময় তাদের দলের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:১১
আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:১১

9666396 21

আ’লীগের সময় তাদের দলের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেছেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর আন্দোলন করে আমরা বিজয় নিয়ে এসেছি। ৫ই আগস্টের স্বাধীনতাকে বিফলে যেতে দেয়া যাবেনা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিয়াশ স্কুল মাঠে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডাহিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উদেশ্য তিনি বলেন, যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগই করেন। আপনাদের বিএনপি করার দরকার নাই। সিংড়াতে বিএনপির যথেষ্ট ভোট রয়েছে। বিগত দিনে সকল ভোটে বিএনপি জয়লাভ করেছে। আপনারা বিএনপির নেতাকর্মীর সাথে মিশে দলে বিশৃঙ্খলা করবেন না।

তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনার মত বলবো না বাংলাদেশে বিএনপি থাকা যাবেনা, আমরা জুনাইদ আহমেদ পলকের মত বলবো না সিংড়াতে বিএনপি থাকা যাবে না। এই বিয়াশের অনেক সম্মানি ব্যক্তিদের দিয়ে জোর করে আওয়ামী লীগ করানো হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমাদের রক্ষা করতে হবে। কারণ এটি আমাদের ঈমানী দায়িত্ব।

ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক পি এম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি অধ্যাপক নাজমুল হক, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হাসান বাবু, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল মমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com