• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি: চরফ্যাশনে কৃষিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৯:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৯:৪৩

978969

আ’লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি: চরফ্যাশনে কৃষিমন্ত্রী

ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আওয়ামী লীগ কখনও চোরা গলি পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের শক্তি দেশের জনগন। এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে চরফ্যাশওে শশীভূষণে নতুন হার্টিকালচার ও টিস্যূ কালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দুপুরে চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজী করে দেশের অর্থনীতি ধংস করে দিয়েছে। তখন আমরা বলেছি তোমরা তোমাদের কবর খুঁড়ছো। সেই কবরে তোমাদেরই পরতে হবে। আমি মনে করি বিএনপি সেই কবরেই আছে। গত ১৫ বছরে বিএনপি সেই কবর থেকে উঠতে পারেনি আগামী দিনেও উঠতে পারবে না।
তিনি বলেন , সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, জননেত্রী শেখ হাসিনা উপহার দিবে । এটি সংবিধানের অধিকার। এটার বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। নির্বাচন করবে নির্বাচন কমিশন আমরা তাদের সহযোগিতা করবো। জনগন যদি ভোট দেয় আমারা আবারও ক্ষমতায় যাবো। যদি ভোট না দেয় ২০০১ সনে আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছি। আমারা ক্ষমতা ছাড়তে ভয় পাইনা।
কৃষিমন্ত্রী বলেন, আগামী ২ তারিখে ঢাকায় একটি সমাবেশ করবো সেই সমাবেশে তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র ভেসে যাবে।
সুধী সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসার অধিদপ্তর (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মো.তাজুল ইসলাম পাটোয়ারী। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম, প্রমূখ।
এছাড়াও প্রকল্প পরিচালক ড. মো. মেহেদী মাসুদ, ড. মুনসুর আলম খান উপ-সচিব কৃষিমন্ত্রনালয়, জেলা কৃষি স¤প্রসারণ উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা কৃষি অফিসার মো. ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো, মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্রসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এর আগে মন্ত্রী উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ২৫ একর জমির ওপর প্রায় ৮৫ কোটি টাকা ব্যায়ে চরফ্যানে নতুন হার্টিকালচার ও টিস্যু কালচার সেন্টাররের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com