• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ দেশটাকে লুটেপুটে খাচ্ছে- ভোলায় ভার্চুয়ালি তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৩:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৩:৩৮

pic 6

আ’লীগ দেশটাকে লুটেপুটে খাচ্ছে- ভোলায় ভার্চুয়ালি তারেক রহমান

ভোলা প্রতিনিধি
ভোলায় জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ই মার্চ) বিকেলে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকার নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়ে ইফতার ও দোয়া মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছেন। তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। জ্বালানি তেল, গ্যাস নিত্যপণ্যসহ দেশে এমন কোন কিছু নেই যার দাম দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি না করেছে। যাকে যেই জায়গার দায়িত্ব দেয় সে সেখানেই লুটেপুটে খাচ্ছে। সরকার কোন কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। এমনকি কথায় কথায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হামলা দিয়ে হয়রানি করছে।
পুরো দেশে আজ অবরুদ্ধ ও দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। রমজানেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দ‚র হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অচিরেই সরকার গঠন হবে। তাদের নেতৃত্বেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ন‚রুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, লালমোহন উপজেলা সভাপতি তাহরাত হাফিজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহŸায়ক হুমায়ন কবির সোপান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো. কবির হোসেন, সদর উপজেলা বিএনপির আহŸায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।
বক্তব্যে তারেক রহমান আরও বলেন, সদ্য অনুষ্ঠিত ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একতরফা (ডামি নির্বাচন) জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছর পরেও আমাদের ভোটাধিকার নেই, দ্রব্যম‚ল্যের লাগামহীন উর্ধগতি, সরকারি পৃষ্ঠপোষকতায় লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, অর্থনীতির ভঙ্গর অবস্থায় ব্যাংক গুলো বন্ধ হয়ে যাচ্ছে দেশের এমন করুন অবস্থায় জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রেগমুক্তি ও বিভিন্ন সময় মৃত্যুবরণকারী নেতাকর্মীদের বিষেশ দোয়া মুনাজাত করা হয়।
এসময় ইফতার মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com