• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পির

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১১:৩৫
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১১:৩৫

985489 1

আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পির সাহেব চরমোনাই) বলেছেন, আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই। আলেম ওলামাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা ভুলে যান।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ মুজাহিদ কমিটি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী শাখার উদ্যোগ ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাঁশখালী চাম্বল মাদ্রাসার মুহতামিম পিরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা আল্লামা ওবাইদুল্লাহ হামজা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, পুকুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা এজাজ, জামাত ইসলামীর সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আরিফ উল্লাহ, চাম্বল মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিল, জলদী মাদ্রাসার নির্বাহী পরিচালক হাফেজ আবদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মোজাহিদ ছগীর আহমদ চৌধুরী, মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মুফতি নুরুল আমিন, মাওলানা এসএম ফয়জুল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com