• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আল আমীন হত্যায় জড়িতদের গ্রেপ্তার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৭:২০
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৭:২০

9600036 4

আল আমীন হত্যায় জড়িতদের গ্রেপ্তার-দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রাজধানীর কড়াইল বস্তিতে আল আমিন সরকার (৩৪) কে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার-দৃষ্টান্তমূলক শাস্তির করেছে এলাকাবাসী ।

রবিবার (২২ জুলাই) হত্যাকারীদের শাস্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘ক্র্যাব হল রুমে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের স্ত্রী রিতা আক্তার।

সংবাদ সম্মেলনে রিতা আক্তার জানান, গত বুধবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৮.৩০ মিনিটে মসজিদে ঢুকে অস্ত্রধারী সন্ত্রাসিরা আল আমিনের একটি হাত কাটে। সন্ত্রাসিরা এতে ক্ষ্যান্ত হয়নি তারপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। আল আমিনকে বাঁচাতে তার বড় ভাই নাসির এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে যায় অস্ত্রধারীরা। সন্ত্রাসিদের ধারণা নাসিরও মারা গেছে।

‘‘এ ঘটনার সময় মসজিদের নামাজি লোকজন প্রাণ ভয়ে পালিয়ে যায়। তারপর এলাকাবাসী গুরুত্বর দুইজনকে ঢাকা মেডিকেল নেওয়ার পর আল আমিনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নাসির সরকার মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।’’

তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের সরাসরি অংশগ্রহণ করে নুরে আলম নূর, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, খাজা, আলী হোসেন, মামুন, তানভীর, স্বাধীন, মেহেদী, সুমন, রাসেল, মাহবুব, মাসুদ, ইলিয়াস, স্বপন, শফিকুল ইসলাম, মাহাবুব আলম, কফিন, সেন্টুসহ অনেকে।

‘‘ উপরে নামের তালিকার মধ্যে পুলিশের হাতে আটক মাহাবুব, আমজাদ, রাসেল, ইলিয়াস, মাসুদ (১) মাসুদ (২)। তারা মাদক, ছিনতাই, অস্ত্র বিক্রয়কর্মী কাজের সাথে জড়িত। সন্ত্রাসিরা মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। তা নাহলে আমার পরিবার উপর আবার হামলা বলে তারা হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি ।’’

হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানান আল-আমিনের স্ত্রী রিতা আক্তার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com