• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে কিশোরী ধর্ষণ মামলা : ধর্ষক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৬:৫৮
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ৬:৫৮

9663235 2

আড়াইহাজারে কিশোরী ধর্ষণ মামলা : ধর্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধর্ষণ মামলার একমাত্র আসামী মাছুম (২৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বিশনন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে। সে উপজেলার উচিৎপুরা এলাকার জালাল উদ্দিনের পুত্র। র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাছুম উচিৎপুরা বাজারের একজন ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ি। মোবাইলে টাকা রিচার্জ করার সূত্রে ধর্ষিতা একই গ্রামের খলিলের মেয়ে ছাবেদ আলী স্পিনিং মিলের শ্রমিক (১৬) এর সঙ্গে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিবাহের প্রলোভনে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে। এরই ধারাবিহকতায় গত ৫ অক্টোবর রাতে মাছুম তার প্রেমিকাকে তার নানার বাড়ী উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী এলাকায় নিয়ে গিয়ে তার সাথে দৈহিক মেলাশো করতে চায়। কিন্তু প্রেমিকা তাকে বিয়ে না করলে আর দৈহিক মেলা মেশা করবেনা বলে বেঁকে বসে। ফলে ক্ষিপ্ত হয়ে মাছুম তাকে বলপূর্বক ধর্ষণ করে।
এ ব্যাপাওে গত ১২ অক্টোবর ধর্ষিতার পিতা খলিল বাদী হয়ে আড়াইহাজার থানায় ধর্ষণ মামলাটি দায়ের করলে দীর্ঘদিন পলাতক থাকার পর র‌্যাব তাকে রবিবার সকালে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com